• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ

সিসি নিউজ: ২০১৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। আজ বৃহস্পতিবার সেমিফাইনালে স্কটল্যান্ডকে ৪৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ ২০১৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে জায়গা করে নিয়েছে। এ নিয়ে তৃতীয়বারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। 
নেদারল্যান্ডসের আমস্টারডমে টস জিতে ব্যাটিং করার আমন্ত্রণ জানায় বাংলাদেশকে।
প্রথমে ব্যাট করতে নেমে দেখে শুনেই খেলা শুরু করে বাংলার দুই ওপেনার শামিমা সুলতানা আর আয়শা রহমান। ওপেনিং জুটি থেকে আসে ৫১ রান। প্রথমে শামিমা খাতুন আউট হন ১৬ বলে ২২ রান করে। এরপর ২৭ বলে ২০ রান করে বিদায় নেন আরেক ওপেনার আয়শা রহমান।
মাঝে ফারজানা হক ২ রান করে আউট হয়ে গেলেও হাল ধরেন নিগার সুলতানা। ৩৬ বলে ৩১ বলের ইনিংস খেলে অপরাজিতই থেকে যান। শেষদিকে ফাহিমা খাতুনের ১৫ আর সানজিদা ইসলামের ১৯ রানে ২০ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ১২৫ রান।
টিকে থাকার লড়াইয়ে ব্যাট করতে নেমে স্কটিশরা অতি সাবধানী ব্যাটিংয়ে শুরু করেন নিজেদের ইনিংস। ওপেনার সারাহ ব্রেসের ব্যাটে আসে ৪৪ বলে ৩১ রান।
এরপর ক্যাথরিন ব্রেসের ২২ বলে ২১ রান স্বপ্ন দেখাচ্ছিল স্কটিশদের। কিন্তু সেটি আর টিকলো না নাহিদা আক্তারের সামনে। নাহিদার বলে বোল্ড হয়ে ফেরেন পেভিলিয়নে। দুই ব্রেসের বিদায়ের পর আর কেউ দাড়াতেই পারেনি রুমানা আহমেদ, নাহিদাদের সামনে।
২০ ওভার টিকে থেকে ৭ উইকেটে ৭৬ রান পর্যন্ত তুলতে পারে স্কটল্যান্ড। ৪৯ রানের জয় নিয়ে বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করে মাঠ ছাড়ে বাংলার মেয়েরা।
রুমানা আহমেদ ও নাহিদা আক্তার নেন দুটি করে উইকেট। ১ উইকেট করে পান সালমা খাতুন ও ফাহিমা খাতুন।
উল্লেখ্য, আগামী ১৪ জুলাই আয়ারল্যান্ডের বিপক্ষে ফাইনাল ম্যাচের ফলাফলের উপর নির্ভর করছে বিশ্বকাপে কোন গ্রুপের হয়ে খেলবে বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ