• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

২০২২ সালের কাতার বিশ্বকাপের সময়সীমা নির্ধারণ

খেলাধুলা ডেস্ক, ১৪ জুলাই: ফিফা বিশ্বকাপ সাধারণত জুন-জুলাইয়ের দিকে তথা গ্রীষ্ম মৌসুমে অনুষ্ঠিত হয়ে থাকে। সেই ১৯৩০ সাল থেকেই এমন নিয়ম মেনে আসছে ফিফা। কিন্তু ২০২২ সালে কাতারে অনুষ্ঠেয় বিশ্বকাপ এবার জুন-জুলাইয়ে নয় হবে শীত মৌসুমে অর্থ্যাৎ নভেম্বর- ডিসেম্বরে। কাতার বিশ্বকাপের জন্য সময়সীমা চূড়ান্ত করেছে ফিফা। ফুটবল বিশ্বকাপের পরবর্তী আসর ২১ নভেম্বর শুরু হয়ে শেষ হবে ১৮ ডিসেম্বর।

শুক্রবার সংবাদ সম্মেলনে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ‘কাতার বিশ্বকাপের সময়সীমা নির্ধারণ হয়েছে। আসরটি ২১ নভেম্বর শুরু হয়ে শেষ হবে ১৮ ডিসেম্বর। লিগের দলগুলোকে বিষয়টি অবহিত করা হয়েছে। তাদেরকে সেভাবে সূচি ঠিক করতে হবে।’

তিনি আরো বলেন, ‘এটাই সঠিক সিদ্ধান্ত। জুলাইয়ের চেয়ে নভেম্বর-ডিসেম্বরে খেলোয়াড়রা ভালোভাবে প্রস্তুত থাকবে। বলতে গেলে এটাই মৌসুমের শুরুর সময়।’

এখন পর্যন্ত যে সিদ্ধান্ত রয়েছে তাতে ২০২২ সাল হবে ৩২ দলের শেষ বিশ্বকাপ। ২০২৬ সালের বিশ্বকাপ আসরটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। ওই আসর থেকে ৩২ দলের বদলে ৪৮ দল বিশ্বকাপে অংশ নিবে। কিন্তু জিয়ান্নি ইনফান্তিনো ইঙ্গিত দিলেন, কাতার বিশ্বকাপেই ৪৮ দল অংশ নিতে পারে।

এ বিষয়ে জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ‘আমরা কাতারের সংগঠকদের সঙ্গে সাক্ষাৎ করব। তার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয়া হবে। এখন পর্যন্ত যে সিদ্ধান্ত তা কাতার বিশ্বকাপে ৩২ দল খেলবে। কোন অঞ্চল থেকে কয়টি দল বিশ্বকাপে খেলবে সে বিষয়ে আগের নিয়মই বহাল থাকবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ