• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন |

ফাইনালের মাঠে ৪ ‘মাতাল’ দর্শক!

সিসি ডেস্ক: লুঝনিকি স্টেডিয়ামে উত্তেজনাকর ফাইনালের ৫৩ মিনিটে হঠাৎই বন্ধ করে দেওয়া হয় খেলা। কারণ নিরাপত্তার বেড়া টপকে মাঠে ঢুকে পড়েছিল ৪ দর্শক। ধারণা করা হচ্ছে তাদের সবাই-ই মাতাল।

ম্যাচের দ্বিতীয়ার্ধে ফ্রান্সের সীমানার বাম দিক দিয়ে হঠাৎ তারা ঢুকে পড়ে। মাঠের পাশে গায়ে গায়ে মেশানো নিরাপত্তা রক্ষীদের চোখে ফাঁকি দিয়ে তারা কীভাবে ঢুকলো বোঝা যায়নি। তারা মাঠে ঢোকার পরই খেলোয়াড়রাই প্রথমে পাকড়াও করে।

ক্রোয়েশিয়ার এক খেলোয়াড় তো মাঠে ঢোকা এক দর্শককে মাটিতে চেপে ধরেছিলেন। পরে নিরাপত্তা কর্মীরা এসে তাদের কোলে তুলে বের করে নেয়। এই ঘটনায় মিনিট দুয়েক খেলা বন্ধ ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ