• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০০ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

টেস্ট ক্রিকেটে নয় হাজারের ক্লাবে আমলা

খেলাধুলা ডেস্ক: দক্ষিণ আফ্রিকার তৃতীয় খেলোয়াড় হিসেবে টেস্ট ক্রিকেটে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন ডান-হাতি ব্যাটসম্যান হাশিম আমলা। শ্রীলংকার বিপক্ষে চলমান কলম্বো টেস্টে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। এর আগে দক্ষিণ আফ্রিকার হয়ে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন জ্যাক ক্যালিস ও গ্রায়েম স্মিথ।
শ্রীলংকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নামার আগে আমলার ক্যারিয়ার পরিসংখ্যান ছিলো ১১৮ ম্যাচে ৮৯৯৭ রান। কলম্বো টেস্টের দ্বিতীয় দিন দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ১৯ রানে ফিরেন আমলা। এই ইনিংস খেলার পথে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন এ তারকা ব্যাটসম্যান।
দক্ষিণ আফ্রিকার হয়ে ১৬৫ ম্যাচে ১৩২০৬ রান করে এই তালিকায় সবার উপরে আছেন ক্যালিস। ১১৬ ম্যাচে ৯২৫৩ রান নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন স্মিথ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ