• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আইসিসির ফ্যান অব দ্য উইকে বাংলাদেশের আলি

সিসি ডেস্ক: বাংলাদেশের ২ বছরের আলিকে নিয়ে ক্রিকেট বিশ্বে আলোচনা। এ বয়সেই তার ব্যাটিং স্টান্স, স্ট্রোক, ফলোথ্রু নজর কেড়েছে। আইসিসির ফ্যান অব দ্য উইকে ছোট্ট আলিকে বিজয়ী ঘোষণা করে টুইট করেছে আইসিসি। বলেছে বাংলাদেশের হয়ে একদিন খেলবে এই ক্ষুদে প্রতিভা।
নিখুঁত অফ ড্রাইভ সামনের পায়ে ভর করে মাঝ ব্যাটে পারফেক্ট টাইমিং।
স্ট্রোক খেলেই থেমে নেই ফলোথ্রুতেও আয়েশী ভাব। যেমনটা করতেন ভিভ রিচার্ডস কিংবা সাচীন টেন্ডুলকার।
না সাচীন কিংবা কোহলির ছেলেবেলার নয়। নাম তার আলি বয়স মাত্র ২। কিন্তু যেভাবে ছক্কা হাঁকাচ্ছেন সেটা আপনাকে অবাক করবেই।
আর এই ভেরি লিটল মাস্টার আলি বাংলাদেশের। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসির ফ্যান অব দ্য উইকে এ সপ্তাহের বিজয়ী আলি। নিজেদের টুইটার ও ইউটিউবে আলির ভিডিও প্রকাশ করে আইসিসি লিখেছে বয়স মাত্র ২ তবে ওর অফসাউড টেকনিক চোখধাঁধানো। একদিন নিশ্চয়ই বাংলাদেশের হয়ে খেলবে তুমি।
এরইমধ্যে অনলাইনে ভিডিওটি ভাইরাল হাজার হাজার মানুষের শুভকামনা পুরো ক্রিকেট দুনিয়া থেকে।
আপাতত আলির পরিচয় কেবলই আলি তার নামের আগে-পরে কিংবা ঠিকানা সবকিছুই অজানা। তবে একদিন নিশ্চয়ই বাংলাদেশের আলিকে লাল-সবুজ জার্সীতে চিনবে সবাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ