• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০২ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

খেলাধুলা ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘোষিত ১৫ সদস্যের দলে ফিরেছেন মুস্তাফিজুর রহমান। ইনজুরির কারণে সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে সিরিজে দলের বাইরে ছিলেন এই তরুণ বাঁহাতি পেসার।
আফগানদের বিপক্ষে দলে থাকা আবুল হাসান রাজু বাদ পড়েছেন টি-টোয়েন্টি দল থেকে। মুস্তাফিজের ইনজুরিতেই সুযোগ পেয়েছিলেন ডানহাতি এই পেস বোলিং অলরাউন্ডার। এছাড়া দলের বাকি সদস্যরা অপরিবর্তিত রয়েছেন।
টি-টোয়েন্টি দলের সব সদস্যই এখন ক্যারিবিয়ানে রয়েছেন। সর্বশেষ সৌম্য সরকার ও আরিফুল হক দলের সঙ্গে যোগ দিয়েছেন। ফর্মে না থাকলেও অধিনায়ক সাকিবের পছন্দে সুযোগ পেয়েছেন সৌম্য।
আগামী ৩১ জুলাই সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি- টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল। পরে ৪ ও ৫ আগস্ট যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সিরিজের দ্বিতীয়, তৃতীয় ম্যাচে ক্যারিবিয়ানদের মুখোমুখি হবে সাকিব আল হাসানের দল।
বাংলাদেশ টি-টোয়েন্টি দল: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ (সহঅধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহী ও আরিফুল হক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ