• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন |

নেইমারের স্যরির দাম কোটি টাকা!

খেলাধুলা ডেস্ক: বিশ্বকাপে রীতিমতো সামাজিক (মাধ্যমের) আন্দোলনের জন্ম দিয়েছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। কিন্তু তখন এসব নিয়ে কিছুই বলেননি। বিশ্বকাপের পর এবার শুধু এই বিষয়টি নিয়ে দীর্ঘ বক্তব্য নিয়ে হাজির হয়েছেন। কিন্তু তা করেছেন একটি বিজ্ঞাপনে।

সেই বিজ্ঞাপনে নিজে ক্ষমা চেয়েছেন, কেন এমন করেন তার ব্যাখ্যা দিয়েছেন, কখনো কখনো যে অন্যায় ফাউলের শিকার হন, সেটিও মনে করিয়ে দিয়েছেন। নিজেকে বদলে ফেলে নতুন করে হাজির হওয়ার প্রতিজ্ঞা জানানোর মূল সুর দিয়ে বানানো সেই বিজ্ঞাপনের জন্য নেইমার ২ লাখ পাউন্ড আয় করেছেন। বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা সোয়া ২ কোটি টাকা।

৯০ সেকেন্ডের সেই ভিডিওতে কম আবেগময় কথা বলেননি নেইমার। হাঁটুতে বুটের আঘাত। মেরুদন্ডে বুটের লাথি। পা মাড়ানো।’ এই তিন সংক্ষিপ্ত বাক্য দিয়ে শুরু হওয়া বিজ্ঞাপনের পুরোটাই নেইমারের ভাষ্য দিয়ে বানানো হয়েছে।

যেখানে নেইমার আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করেছেন, ব্যাখ্যা দিয়েছেন কেন তিনি অনেক সময় নিজে থেকে ডাইভ দেন, ‘আপনারা হয়তো ভাবেন আমি অতি অভিনয় করি এবং মাঝেমধ্যে আমি সেটা করি। কিন্তু সত্যি হলো মাঠে আমাকে অনেক ভুগতে হয়।

বাইরে থেকে আপনারা ধারণাও করতে পারবেন না কীসের মধ্য দিয়ে যাই আমি। আমি যখন সাংবাদিকদের সঙ্গে কথা না বলে বিদায় নিই, এর মানে এই যে আমি শুধু জিততে ভালোবাসি বরং এ কারণে যে আমি এখনো হতাশ করতে শিখিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ