• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন |

রনিকে আইসিসির জরিমানা

খেলাধুলা ডেস্ক, ০৫ আগষ্ট: সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে উইন্ডিজের বিপক্ষে ১২ রানে জয় পেয়েছে বাংলাদেশ। অবশ্য ফ্লোরিডার সেই ম্যাচে প্রতিপক্ষের বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহারের দায়ে জরিমানার মুখে পড়েছেন পেসার আবু হায়দার রনি। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পক্ষ থেকে তার ম্যাচ ফি`র ২০ শতাংশ কেটে রাখা হয়েছে। জুটেছে একটি ডিমেরিট পয়েন্ট।

রোববার (৫ জুলাই) ফ্লোরিডায় চলমান আইপে সিরিজের ম্যাচে উইন্ডিজের বিপক্ষে ৪ ওভার বল করেন রনি। বাঁহাতি এই পেসার তাতে খরচ করেছেন ২৬ রান। অবশ্য কোনো উইকেট নেই।

ম্যাচের ১৪তম ওভারে বল করতে গিয়ে চতুর্থ ও পঞ্চম বলে রভম্যান পাওয়েলের কাছে দুটি ছক্কা খান রনি। এতে খেপে গিয়ে স্বাগতিক দলের ওই ব্যাটসম্যানকে অশালীন ভাষার মাধ্যমে আক্রমণ করতে থাকেন। যদিও প্রথম ছক্কা খাওয়ার পরই আম্পায়ার তাকে সতর্ক করেছিল। কিন্তু দ্বিতীয় ছক্কা হজমের পরও একই কাজ করেন তিনি।

ফলাফল, আইসিসির ২.১.৪ অনুচ্ছেদ অনুযায়ী আইন ভঙ্গকারী হিসেবে প্রমাণিত হন রনি। ম্যাচ শেষে ম্যাচ রেফারি ক্রিস ব্রডের কাছে মাঠের দুই আম্পায়ার অভিযোগ আনলে ডাকা হয় তাকে। তিনি নিজের দোষ স্বীকার করে নিলে আর কোনো শুনানির প্রয়োজন হয়নি। সূত্র: আইসিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ