• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০০ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ওয়েস্ট ইন্ডিজকে ১৮৫ রানের টার্গেট দিল বাংলাদেশ

সিসি ডেস্ক, ০৬ আগষ্ট: ফ্লোরিডার লডারহিলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নির্ধারণী ও শেষ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৮৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। জিততে হলে ওয়েস্ট ইন্ডিজকে ১৮৫ রান করতে হবে।
ব্যাটিং করতে নেমে শুরুতেই ঝড় তোলেন দুই ওপেনার তামিম ও লিটন। ৪ ওভার শেষে বাংলাদেশ ৫৬ রান সংগ্রহ করে।  ১৩ বলে ২১ রান তুলে কার্লোস ব্রাফেটের বলে বিদায় নেন তামিম ইকবাল। আজও ব্যর্থ হয়েছেন সৌম্য সরকার! ৪ বলে ৫ রান করে কেমো পলের স্লোয়ার ডেলিভারিতে লং অনে ক্যাচ দেন সৌম্য।
কার্লোস ব্রাফেটের সিমআপ ডেলিভারিতে উইকেট থেকে সরে খেলতে গিয়ে রামদিনের হাতে ক্যাচ দেন মুশফিকুর রহিম। ১৪ বলে ১২ রান করেন মুশফিক। কেসরিক উইলিয়ামসের স্লোয়ার ডেলিভারি ঠিকমতো পিক করতে পারেননি লিটন। হাফ সেঞ্চুরির স্বাদ পাওয়া লিটন দাস  মিড অফে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। ৩২ বলে ৬১ রান করেন লিটন।
লিটন কুমার দাস আউটের পর মাহমুদউল্লাহকে সঙ্গে নিয়ে ৪৪ রানের জুটি গড়েছিলেন সাকিব। দুজনের ব্যাটে বড় সংগ্রহের পথে এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ। ১৬তম ওভারে এ জুটি ভাঙেন কেমো পল। ডানহাতি এ পেসারের স্লোয়ার ডেলিভারিতে ডিপ মিড উইকেটে ক্যাচ দেন সাকিব। ২২ বলে ২৪ রান করেন সাকিব।
১৭তম ওভারের চতুর্থ বল করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন কেসরিক উইলিয়ামস। ঠিক তখনই নেমে এলো বৃষ্টি। বৃষ্টির বাগড়ায় খেলা বন্ধ থাকে।
বৃষ্টির পর মাহমুদউল্লাহর ব্যাটে বাংলাদেশ এগিয়ে যায় নিজস্ব ছন্দে। শেষ ৩ ওভারে বাংলাদেশ পায় ৩৩ রান। ২০ বলে ৩২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন মাহমুদউল্লাহ। তাকে সঙ্গে দেন আরিফুল। আরিফুল ১৬ বলে করেন ১৮ রান।
সেন্ট কিটসে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হেরে যায় বাংলাদেশ। ফ্লোরিডার লডারহিলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিতে সিরিজে ১-১ সমতা এনেছেন সাকিব বাহিনী। আজ একই মাঠে সিরিজের শেষ ম্যাচ রূপ নিয়েছে ফাইনালে। এই ম্যাচটা জিতলে বিদেশের মাটিতে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পাবে বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ