• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

পাকিস্তানকে ১৪ গোল দিলো বাংলাদেশের মেয়েরা

সিসি নিউজ, ১০ আগষ্ট : গতবছর ঘরের মাটিতে সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিলো বাংলাদেশ। এবারও শিরোপার দাবিদার গত আসরের দুই ফাইনালিস্ট।ভুটানের থিম্পুতে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে ১২-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত। পরের ম্যাচেই পাকিস্তানকে উড়িয়ে দেয় বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। প্রথমবারের মতো অংশ নেয়া পাকিস্তানের জলে গুনে গুনে ১৪টি গোল দিয়েছে তহুরা, মারিয়ারা।

পাকিস্তানকে গোলবন্যায় ভাসিয়ে ভারতে বার্তা দিয়ে রাখলো বাংলার মেয়েরা। শামছুন্নাহার একাই করেছেন ৫ গোল। এছাড়া দুটি করে গোল করেছেন তহুরা খাতুন, সাজেদা খুতুন এবং আনাই মোগিনী। বাকি তিনটি গোল এসেছে মানিকা চাকমা, মারিয়া মান্ডা এবং আখি খাতুনের পা থেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ