সৈয়দপুরে ট্রাফিক আইন বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

সিসি নিউজ, ১২ আগষ্ট: নীলফামারী জেলা পুলিশের আয়োজনে সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে শনিবার সন্ধ‌্যায় অনুষ্ঠিত হয়েছে ট্রাফিক আইন বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা। অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) অশোক কুমার পালের সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মো: আতিকুর রহমান। এতে বক্তব‌্য রাখেন নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আকতার হোসেন বাদল, সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ শাহজাহান পাশা, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারন সম্পাদক মোজাম্মেল হক, শ্রমিক নেতা আলতাফ হোসেন, মমতাজ উদ্দিন, মানিক মিয়া, রনজিৎ কুমার রায় প্রমুখ। সভায় সকল প্রকার পরিবহনের চালক ও শ্রমিকগণ উপস্থিত ছিলেন।

সভাটির সঞ্চালয়নের দায়িত্বে ছিলেন পুলিশ পরিদর্শক (সড়ক ও যানবাহন) আবু নাহিদ পারভেজ চৌধুরী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *