• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

নেপালকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক: সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে নেপালকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশের কিশোরীরা। তবে এক বছরে তারা যে উন্নতি করেছে সেটার প্রমাণ আজ মাঠে দিয়েছে। ১৬ আগস্ট সেমিফাইনালে এ গ্রুপের রানার্স-আপ ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ।

প্রথমার্ধে বাংলাদেশকে নির্ধারিত ৪৫ মিনিটে জালের নাগাল পেতে দেয়নি তারা। যোগ করা সময়ে তহুরা খাতুন গোল করে এগিয়ে নেন বাংলাদেশকে। দ্বিতীয়ার্ধে একটি করে গোল করে মারিয়া মান্দা ও সাজেদা খাতুন। এতে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশের কিশোরীরা।

প্রথম গোলের উৎস ছিলেন অধিনায়ক মারিয়া মান্দা। মারিয়ার কর্নার ধরে আবার তাকেই পাস দিয়েছিলেন শামসুন্নাহার। মারিয়া গোলমুখে ক্রস নিলে তহুরা হেডে বল পাঠান নেপালের জালে।

বাংলাদেশের মেয়েরা ব্যবধান দ্বিগুণ করে ৫১ মিনিটে। ডান দিক দিয়ে ঢুকে তহুরা ক্রস নিলে তা প্রতিহত করার চেষ্টা করেন নেপালি এক ডিফেন্ডার; কিন্তু তার হেড গিয়ে পড়ে মারিয়ার সামনে। মারিয়া বাঁ পায়ে দর্শনীয় এক শটে গোল করে ব্যবধান ২-০ করেন।

৬৭ মিনিটে ৩-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। নিজেদের সীমানা থেকে লম্বা পাস থেকে গোল করেন সাজেদা। বলটি ক্লিয়ার করতে পারেননি নেপালি ডিফেন্ডার। তিনি সাজেদাকে আটকিয়ে গোলরক্ষককে সুযোগ করে দিতে চেয়েছিলেন বল ধরার। কিন্তু সাজেদা বল ছোঁ মেরে নিয়ে আগুয়ান গোলরক্ষকের পাস দিয়ে প্লেসিয়ে কাঁপান নেপালের জাল।

দিনের প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়ে এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। বাংলাদেশ বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় সেমিফাইনালে পেলো ভুটানকে। ১৬ আগস্ট ফাইালের ওঠার লড়াইয়ে ভুটানের মুখোমুখি হবে মারিয়া-তহুরারা। অন্য সেমিফাইনালে ভারত খেলবে নেপালের বিরুদ্ধে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ