• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরেই শ্রীলঙ্কা-বাংলাদেশ ফুটবল ম‌্যাচের টিকিট

সিসি নিউজ, ১৫ আগষ্ট: নীলফামারীতে অনুষ্ঠিতব্য শ্রীলঙ্কা-বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবল প্রীতি ম্যাচের টিকিট পাওয়া যাবে। আগামী ২৬, ২৭ ও ২৮ আগস্ট তারিখ ঢাকা ব্যাংক লিমিটেড সৈয়দপুর শাখা হতে সংগ্রহ করা যাবে। খেলাটি অনুষ্ঠিত হবে ২৯ আগষ্ট বিকেল ৪টায় নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে। 

নীলফামারী জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আরিফ হোসেন মুন জানান, শ্রীলঙ্কা-বাংলাদেশ আন্তর্জাতিক ম‌্যাচ খেলার জন‌্য প্রস্তুত নীলফামারী শেখ কামাল স্টেডিয়াম। ২০ হাজার দর্শক ধারণ ক্ষমতার এ স্টেডিয়ামটি প্রথম আন্তর্জাতিক ম‌্যাচ অনুষ্ঠিত হচ্ছে। তিনি এক প্রশ্নের জবাবে সিসি নিউজকে জানান, নীলফামারী ও সৈয়দপুরে নির্দিষ্ট ব‌্যাংকের মাধ‌্যমে এ ম‌্যাচের টিকিট পাওয়া যাবে।

নীলফামারী পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন জানান, নিরাপত্তার বিষয়ে নেয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। পুলিশের পাশাপাশি র‌্যাব, বিজিবি, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, আনসার বাহিনী মাঠে কাজ করবে। প্রস্তুত থাকবে ফায়ার সার্ভিস ও এ‌্যাম্বুলেন্স।
এর আগে যশোরে ফুটবল আয়োজন করে সফল হয়েছে বাফুফে। এবারে উত্তরবঙ্গে ফুটবলকে ছড়িয়ে দিতে চায় দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ