সিসি নিউজ, ২৯ আগষ্ট: এশিয়ান গেমসের মূল একাদশকে বিশ্রামে রেখে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ ফুটবল দল। তবে, প্রীতি ম্যাচে জয়ের জন্য লড়বে লাল-সবুজ। অন্যদিকে স্বাগতিকদের সমীহ করলেও জিততে আশাবাদী শ্রীলঙ্কা। নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকেল ৪টায়।
কাতার-কোরিয়ার কন্ডিশনিং ক্যাম্পের পর জাকার্তায় এশিয়ান গেমস। টানা অনুশীলন ও ম্যাচের মধ্যে রয়েছে বাংলাদেশ। ফিটনেস ও পার্ফরমেন্সে উন্নতি এসেছে।
৪ সেপ্টেম্বর সাফ চ্যাম্পিয়নশিপ, হাতে আছে মাত্র এক সপ্তাহ। ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট। এশিয়াডের সেরা স্কোয়াড বিশ্রামে রেখে ফিফা প্রীতি নামছে বাংলাদেশ। নীলফামারিতে জয় নিয়ে ফিরত চায় লাল-সবুজ।
জাতীয় ফুটবল দল কোচ জেমি ডে বলেন, শ্রীলঙ্কাকে নিয়ে বাড়তি দুশ্চিন্তা করছি না। ছেলেরা তাদের সেরাটা দিতে মুখিয়ে। আমিও চাই সাফের আগে দলের শক্তিমত্তা যাচাই করে নিতে।