• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

বাংলাদেশ-মালদ্বীপ আন্তর্জাতিক ফুটবল ম্যাচ নীলফামারীতে

সিসি নিউজ, ১২ সেপ্টেম্বর: নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে আগামী ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ফুটবল প্রীতি ম্যাচ।  এ প্রীতি ম্যাচ নিয়ে বুধবার দুপুরে শেখ কামাল স্টেডিয়ামের কনফারেন্স রুমে নীলফামারী জেলা ফুটবল এসোসিয়েশন ও ক্রীড়া সংস্থার কর্তারা সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

সাংবাদিকদের কর্তারা বলেন, ওইদিন বিকেল ৪টায় বাংলাদেশের বসুন্ধরা কিংস দলের সাথে মুখোমুখী হবে মালদ্বীপের নিউ রেডিয়ান্ট স্পোটস ক্লাব। প্রতিটি দলে থাকছে ৪জন করে বিদেশী খোলোয়াড়।

বসুন্ধরা কিংস-এর সাধারন সম্পাদক মিনহাজুল ইসলাম মিনহাজ জানান, সম্প্রতি শেষ হওয়া বিশ্বকাপের ৪ তারকা নিয়ে মালদ্বীপের নিউ রেডিয়ান্ট স্পোটস ক্লাবের মুখোমুখী হবে বসুন্ধরা কিংস। এক প্রশ্নের জবাবে তিনি জানান, নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে বসুন্ধরা কিংস আর নিউ রেডিয়ান্ট স্পোটস ক্লাব রংপুর স্টেডিয়ামে অনুশীলন করবে।

নীলফামারী জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আরিফ হোসেন মুন বলেন, বিগত আন্তর্জাতিক ম্যাচের আয়োজনে যেসব ভূলত্রুটি পরিলক্ষিত হয়েছে তা এবারে শুধরে নেয়া হবে এবং ওই ম্যাচের মতো প্রচুর দর্শক খেলা উপভোগ করার আশা করছেন তিনি।

নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম আতিকুর রহমান জানান, ২য় বারের মতো এ মাঠে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ উপলক্ষ্যে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ