• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আফগানিস্তানের কাছে ১৩৬ রানে হেরেছে বাংলাদেশ

সিসি ডেস্ক: আফগান বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পন করলো বাংলাদেশ। ১৩৬ রানে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে আফগানিস্তান। ২৫৬ রানের টার্গেটে ১১৯ রানে অলআউট হয় টাইগাররা।

বড় টার্গেটে শুরুতেই হোচট খায় বাংলাদেশ। ৭ রানের বেশি করতে পারেননি অভিষিক্ত নাজমুল হোসেন শান্ত। লিটন ফেরেন ৬ রান কোরে। দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা মুমিনুলও দিতে পারেননি আস্থার প্রতিদান, করেছেন ৯ রান। দুই অঙ্কের ঘরে পৌছেছেন মাত্র তিন ব্যাটসম্যান। সর্বোচ্চ ৩২ রান আসে সাকিব আল হাসানের ব্যাট থেকে। মাহমুদুল্লাহ ২৭ এবং মোসাদ্দেক করেন ২৬ রান।

মুজিব, গুলবাদিন এবং রাশিদ খান নিয়েছেন দুটি করে উইকেট। আগের ম্যাচে হাফসেঞ্চুরিয়ান আউট হয়েছেন ২ রানে।

এর আগে রাশিদ খানের ঝড়ো ব্যাটিংয়ে ২৫৬ রানের বড় সংগ্রহ গড়ে আফগানিস্তান। ৩১ বলে ফিফটি করে এই অলরাউন্ডার। গুলবাদিন নাইবের সাথে ৫৫ বলে করেন ৯৫ রান। ফিফটি করেন হাসমতউল্লাহও।

সাকিব আল হাসান নিয়েছেন ৪ উইকেট। আরেক অভিষিক্ত রনি নিয়েছেন ২ উইকেট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ