• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে রেডিয়্যান্টকে হারালো বসুন্ধরা কিংস

সিসি নিউজ, ২১ সেপ্টেম্বর: নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে বসুন্ধরা কিংস বনাম মালদ্বীপের নিউ রেডিয়্যান্ট ক্লাবের আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

ম্যাচটিতে প্রিমিয়াম লিগের চার বারের চ্যাম্পিয়ন নিউ রেডিয়্যান্ট ক্লাবকে ৪-১ গোলে হারায় বসুন্ধরা কিংস।

শুক্রবার (২১ সেপ্টেম্বর) বিকেলে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও জেলা ক্রীড়া সংস্থা এ খেলার আয়োজন করে।

পুরো ম্যাচটিতে আধিপত্য বিস্তার করে বসুন্ধরার হয়ে গোলগুলো করেন হাইতিয়ান ফরোয়ার্ড বেলফোট, অধিনায়ক তৌহিদুল আলম সবুজ, বদলি গাম্বিয়ান ফরোর্য়াড ওসমান জেলো ও আরেক বদলি মাহবুবুর রহমান সুফিল।

অতিথিদের শান্তনা সূচক একমাত্র গোলটি করেন ফরোর্য়াড কিপসন আথুহেইরে। তবে অতিথিরা একটি পেনাল্টি মিস করে।

খেলা দেখতে শেখ কামাল স্টেডিয়াম দর্শকে পরিপূর্ণ হয়ে ওঠে। বিরতির পর সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর গ্যালারিতে প্রবেশ করেন এবং দর্শকদের অভিনন্দনের জবাব দেন।

এসময় মালদ্বীপের রাষ্ট্রদূত আইশাদ শান সাকির, নীলফামারী জেলা প্রশাসক নাজিয়া শিরিণ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, নির্বাহী সদস্য ও নীলফামারী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, কিংসের দলনেতা তহিদুল ইসলাম, বসুন্ধরা কিংসের সম্বয়কারী সালেক উর রহমান সুমন, সভাপতি ইমরুল হাসান, সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম মিনহাজ প্রমুখ উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ