• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:১২ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ভারতের কাছে ৭ উইকেটে হারল বাংলাদেশ

সিসি ডেস্ক: ব্যাটসম্যানদের ব্যর্থতায় এশিয়া কাপে সুপার ফোরের প্রথম ম্যাচে ভারতের কাছে ৭ উইকেটে হারল বাংলাদেশ। ১৭৪ রানের টার্গেট ভারত ছুঁয়ে ফেলে ৮২ বল হাতে রেখে।
দুবাইয়ে টস হেরে ব্যাট করতে নেমে আবারো ব্যর্থ দুই ওপেনার লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত। দুই জনই ফিরেছেন ৭ রান করে। ভাল শুরু করলেও ১৭ রান করে উইকেট দিয়ে এসেছেন সাকিব। মুশফিক করেছেন ২১ রান। মাহমুদুল্লাহ চেষ্টা করলেও ২৫ এর বেশি করতে পারেননি। ৮ম উইকেটে মাশরাফী-মিরাজের ৬৬ রানের জুটিতে কিছুটা প্রতিরোধ গড়ে তোলে বাংলাদেশ।
২৬ রান করেন মাশরাফী, ৪২ করে আউট হয়েছেন মিরাজ। জবাবে, ঝড়ো সূচনা দেন রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। ৩৩ রান করা ধাওয়ানকে ফেরান সাকিব। রায়ুডুকে ফেরান রুবেল আর ধোনীকে আউট করেন মাশরাফী। তবে, দিনেশ কার্তিকের সাথে জয় নিয়ে মাঠ ছাড়েন রোহিত। অপরাজিত থাকেন ৮৩ রানে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ