• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ভিয়েতনামকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ

সিসি নিউজ: এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে এফ-গ্রুপের চ্যাম্পিয়ন বাংলাদেশ। অলিখিত ফাইনালে ভিয়েতনামকে ২-০ গোলে হারিয়েছে লাল-সবুজরা। এই জয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে মারিয়া মান্ডার দল।
কমলাপুর স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক বাংলাদেশ। বেশ কয়েকবার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারছিল না স্বাগতিকেরা। কাঙ্খিত গোল আসে প্রথমার্ধের যোগ করা সময়ে। তহুরা খাতুনের গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লাল-সবুজরা।
দ্বিতীয়ার্ধে আরো আক্রমণাত্মক মারিয়া মান্ডার দল। ৬৩ মিনিটে আঁখি খাতুনের গোলে ব্যবধান দ্বিগুন করে বাংলাদেশ। বাকি সময়ে স্কোর লাইনে কোন পরিবর্তন আসেনি। চার জয়ে ১২ পয়েন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে পরের ধাপে উঠল গোলাম রব্বানী ছোটনের দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ