• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০১ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ভুটানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

সিসি ডেস্ক, ০৬ অক্টোবর: সাফ অনূর্ধ্ব-১৮ নারী চ্যাম্পিয়নশিপে স্বাগতিক ভুটানকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। অন্য সেমিফাইনালে ভারতকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে নেপাল।

শুক্রবার ম্যাচের দ্বিতীয় মিনিটে সানজিদা আখতারের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ডান উইংয়ে লম্বা পাসের বল ধরে বক্সের অনেক বাইরে থেকে গোলে শট নেন। হাওয়ায় ভেসে যাওয়া বল ভুটানি গোলরক্ষক হাত দিয়েও নাগাল পাননি।

বাংলাদেশ দ্বিতীয় গোলের দেখা পায় ৪৮তম মিনিটের সময়। কর্নার থেকে উড়ে যাওয়া বল বক্সের ভেতর পড়লে কয়েক পা ঘুরে মোসাম্মৎ মিসরাত জাহানের সামনে পড়ে। আলতো টোকায় জাল খুঁজে নেন তিনি।

দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটের সময় ব্যবধান ৩-০ করেন কৃষ্ণা রাণী সরকার। বক্সের ভেতর বল পেয়ে গেলে প্রতিপক্ষ ডিফেন্ডার ছুটে আসেন। তাকে বিট করে গোলমুখে শট নেয়ার সময় গোলরক্ষকও বার ছেড়ে বেরিয়ে আসেন। কৃষ্ণা মাথা ঠাণ্ডা রেখে তাকেও বোকা বানিয়ে জাল খুঁজে নেন। ৮৬তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান ৪-০ করেন শামসুন্নাহার।

প্রথম ম্যাচে পাকিস্তানকে ১৭ গোলে উড়িয়ে দিয়ে সেমিফাইনালের টিকিট কেটেছিল লাল-সবুজদের উজ্জীবিত মেয়েরা। পরে নেপালকে ২-১ গোলে হারিয়ে গ্রুপসেরা হয়ে পরের পর্বে পা রাখা নিশ্চিত করে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ