• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হেলস খেলবেন রংপুর রাইডার্সে

খেলাধুলা ডেস্ক, ১০ অক্টোবর: বাংলাদেশ প্রিমিয়ার টি-২০ লিগের ষষ্ঠ আসরে খেলবেন ইংল্যান্ডের ওপেনার অ্যালেক্স হেলস। বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের হয়ে খেলবেন তিনি। হেলসের খেলা নিশ্চিত করেছেন রংপুরের ফ্র্যাঞ্চাইজির প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক।সম্প্রতি রিটেইন করা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে রংপুর। সেই তালিকায় আছে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা (আইকন), ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, নাজমুল ইসলাম অপু ও মোহাম্মদ মিঠুন। ড্রাফটের জন্য দুজনকে চুক্তিবদ্ধ করতে পারবে রংপুর। এর মধ্যে ড্রাফটের প্রথম খেলোয়াড় হিসেবে হেলসকে চুক্তিবদ্ধ করেছে রংপুর।

রংপুরের কোচ অস্ট্রেলিয়ার টম মুডি। তাই রংপুরে নাম লিখিয়ে আবারো মুডির সংস্পর্শ পাবেন হেলস। কারন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সর্বশেষ আসরে সানরাইজার্স হায়দরাবাদে খেলেছেন হেলস। ওই দলের কোচ ছিলেন মুডি। গেল বছর মুডির তত্ত্ববধানে বিপিএলের শিরোপার স্বাদ নেয় রংপুর।২০১৬ সালে নিরাপত্তাহীনতার অজুহাতে বাংলাদেশ সফরে আসেননি হেলস। তার সাথে সফরে আসেননি অধিনায়ক ইয়োইন মরগানও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ