• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

বাংলাদেশও ম্যাচ ফিক্সিংয়ে জড়িত : আল-জাজিরা

খেলাধুলা ডেস্ক:  ক্রিকেটে ম্যাচ ফিক্সিং নিয়ে নতুন করে বোমার বিস্ফোরণ ঘটিয়ে দিল কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ২০১১-২০১২ সালের মধ্যে স্পট ফিক্সিংয়ের সন্দেহে থাকা ১৫টি ম্যাচের তালিকা প্রকাশ করেছে এই কাতারভিত্তিক টিভি চ্যানেলটি। আর এর মধ্যে রয়েছে বাংলাদেশের ম্যাচও।

২০১১ সালের বিশ্বকাপে চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জয় পায় বাংলাদেশ। এ ম্যাচ ফিক্সিং হয়েছিল বলে দাবি করছে আল-জাজিরা।

আল জাজিরা বলছে ম্যাচ গড়াপেটা কান্ডে জড়িত ব্যক্তির সঙ্গে কথা বলেই এই ম্যাচ গুলির তালিকা প্রস্তুত করা হয়েছে। সেই ব্যক্তিই ফোনে ও গোপন ক্যামেরার সামনে সরাসরি বলে দেন এই ম্যাচ গুলির কথা।

বাংলাদেশ ছাড়াও ফিক্সিং হয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান, ভারত ও শ্রীলঙ্কার মতো বড় ক্রিকেট খেলুড়ে দেশের ম্যাচে বলে অভিযোগ করেছে আল জাজিরা।

আল জাজিরার সন্দেহের তালিকার ম্যাচগুলি:

১. অস্ট্রেলিয়া-ইংল্যান্ড, ওয়ানডে ২১ জানুয়ারি ২০১১
২. অস্ট্রেলিয়া-জিম্বাবুয়ে, ওয়ানডে (বিশ্বকাপ) ২১ ফেব্রুয়ারি, ২০১১
৩. ইংল্যান্ড-নেদারল্যান্ডস, ওয়ানডে (বিশ্বকাপ) ২২ ফেব্রুয়ারি ২০১০
৪. অস্ট্রেলিয়া-কেনিয়া, ওয়ানডে (বিশ্বকাপ), ১৩ মার্চ ২০১১
৫. ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা, ওয়ানডে (বিশ্বকাপ), ৬ মার্চ, ২০১১
৬. ইংল্যান্ড-বাংলাদেশ, ওয়ানডে (বিশ্বকাপ), ১১ মার্চ ২০১১
৭. ইংল্যান্ড-ভারত, টেস্ট, ২১-২৫ জুলাই ২০১১
৮. অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা, টেস্ট ৯-১১ নভেম্বর ২০১১
৯. অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড, টেস্ট, ৯-১২ ডিসেম্বর ২০১১
১০. ইংল্যান্ড-পাকিস্তান, টেস্ট, ১৭-১৯ জানুয়ারি ২০১২
১১. ইংল্যান্ড-পাকিস্তান, টেস্ট, ২৫-২৮ জানুয়ারি ২০১২
১২. ইংল্যান্ড-পাকিস্তান, টেস্ট, ৩-৬ ফেব্রুয়ারি ২০১২
১৩. শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপ, ১৮ সেপ্টেম্বর ২০১২
১৪. ইংল্যান্ড-আফগানিস্তান টি-টুয়েন্টি বিশ্বকাপ, ২১ সেপ্টেম্বর ২০১২
১৫. দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান, টি-টুয়েন্টি বিশ্বকাপ, ২৮ সেপ্টেম্বর ২০১২

এ দিকে রবিবার এই চাঞ্চল্যকর অভিযোগের পরিপ্রেক্ষিতে আইসিসির দুর্নীতি দমন বিভাগ এই চ্যানেলের কাছে সহযোগিতা চেয়েছে। তাদের কাছে যা গোপন তথ্য ও প্রমাণ রয়েছে, তা আইসিসিকে দিতে অনুরোধ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ