• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

জিম্বাবুয়ের ২ উইকেট তুলে নিল বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক, ২৪ অক্টোবর।। কোনো পরিবর্তন ছাড়াই চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করছে বাংলাদেশ। শুরুতেই জিম্বাবুয়ে অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজাকে মাঠ ছাড়া করান মোহাম্মদ সাইউদ্দিন।
অফ স্টাম্পের বাইরের স্লোয়ার বল একটু আউট সুইং করে বেরিয়ে যাওয়ার পথে জায়গায় দাঁড়িয়ে ড্রাইভ করতে চেয়েছিলেন জিম্বাবুয়ের অধিনায়ক। ব্যাটের কানায় লেগে আসা সহজ ক্যাচ গ্লাভসে জমান মুশফিকুর রহিম।
এরপর ব্যক্তিগত ২০ রানে মিরাজের বলে রাব্বির হাতে ক্যাচ দিয়ে সাজ ঘরে ফিরেছেন চিপহাস জুহওয়াও। ক্রিজে ব্রেন্ডন টেইলরের সঙ্গী শন উইলিয়ামস।
শেষ খবর পর্যন্ত জিম্ববাবুয়ের সংগ্রহ ১২.৪ ওভারে ৭০/২।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ বুধবার (২৪ অক্টোবর) চট্টগ্রামের জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় মাঠে নামে দু’দল।

এই ম্যাচ জিতলেই সিরিজ ঘরে তুলবে বাংলাদেশ। অন্যদিকে প্রথম ম্যাচে ২৮ রানে হেরে যাওয়া জিম্বাবুয়ের জন্য আর জয়ের কোনো বিকল্প নেই। এটাই ১৬ বছরের মধ্যে চট্টগ্রামের মাঠে প্রথম ম্যাচ যেখানে বাংলাদেশ দলের একাদশে স্থানীয় কোনো খেলোয়াড় নেই।

বাংলাদেশের একাদশ: লিটন দাস, ইমরুল কায়েস, ফজলে মাহমুদ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দীন, মাশরাফি মর্তুজা (অধিনায়ক), নাজমুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ের একাদশ: হ্যামিল্টন মাসাকাদজা, চিপহাস জুহওয়াও, ক্রেইগ আরভিন, ব্র্যান্ডন টেইলর (উইকেটরক্ষক), সিকান্দার রাজা, শন উইলিয়ামস, পিটার মুর, ডোনাল্ড ট্রিপিয়ানো, ব্র্যান্ডন মাভুতা, কাইলি জারভিস, টেন্ডাই চাতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ