• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সিসি ডেস্ক, ০৩ নভেম্বর।। সাফ চ্যাম্পিয়নস শিপে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ কিশোর দলের সামনে ছিল নেপাল আর ভুটানকে এক বিন্দুতে মেলানোর। সুযোগ ছিল হিমালয়ের দেশে লাল-সবুজের পতাকা উড়ানোর। পাকিস্তানকে হারিয়ে সেই কাজটিই করেছে বাংলাদেশ। সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়ন শিপ জিতেছে বাংলাদেশ। করেছে শিরোপা পুনরুদ্ধার।

নেপালের আনফা কমপ্লেক্সে ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত ১-১ গোলের সমতা ছিল দু’দলের। এরপর টাইব্রেকারে গড়ায় ম্যাচ। তাতে জয় পায় বাংলাদেশ। মেহেদি হাসানরা শুধু ভুটান-নেপালই এক বিন্দুতে মেলাল না। বরং সিলেট-ঢাকার পর ভুটান ও নেপালে সাফ শিরোপা জয়ের উচ্ছ্বাস ছড়িয়ে দিল।

এরআগে ২০১৫ সালে সিলেটে কিশোর সাফের শিরোপা জিতেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ কিশোর দল। এরপর গেল বছর ঢাকায় অনূর্ধ্ব-১৫ দলের মেয়েরা জিতেছিল সাফের শিরোপা। ভুটানেও গত আগস্টে অনূর্ধ্ব-১৫ দলের সামনে ছিল শিরোপা জয়ের সুযোগ। কিন্তু ফাইনালে ভারতের কাছে হারে মেয়েরা। অক্টোবরে ভুটানেই অনূর্ধ্ব-১৮ নারী দল নেপালকে হারিয়ে সেই হারের ক্ষতে প্রলেপ দেয়। এবার বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ কিশোর দল জিতলো শিরোপা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ