• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কৃষককে বিনামূল্যে বীজ দেবেন মাশরাফি

সিসি ডেস্ক, ১০ নভেম্বর।। নড়াইলের এক হাজার দরিদ্র কৃষকদের বীজ দিয়ে সাহায্য করবেন বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মতুর্জা। আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট ও মাশরাফির নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের এক চুক্তির মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

মাশরাফির হাত ধরে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট। দেশের ক্রিকেটের পাশাপাশি অসহায় মানুষরাও সমান তালে পাশে পাচ্ছেন প্রিয় অধিনায়ককে। নিজের ফাউন্ডেশন ‘নড়াইল এক্সপ্রেসের’ মাধ্যমে নড়াইলের বিভিন্ন উন্নায়ন মূলক কাজ করে যাচ্ছেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার ১ হাজার কৃষককে বিনামূল্যে বীজ দিবেন অধিনায়ক।

আন্তর্জাতিক ধান গবেষণা ইনিস্টিটিউটের সঙ্গে সমঝোতার সময় মাশরাফি বলেন,‘ কৃষকরা দেশের অর্থনীতি সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সেই দায়বদ্ধতা  থেকে তাদের সহযোগিতায় করা উচিত। সবাইকে তো দিতে পারবো না। তবে আমরা বেছে নিয়েছি যারা একেবারে গরীব কেনার সামর্থ্য নেই তাদের দেয়া হবে।’

শুধু নড়াইলের নয় বরং দেশের সব জেলায় কাউকে না কাউকে কৃষকদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন মাশরাফি। এই প্রসঙ্গে তিনি বলেন,‘ কৃষকেরা যেভাবে দিন রাত ঝড় বৃষ্টিতে মাঠে কাজ করে যাচ্ছে। তাদেরকে সহযোগিতা করতে যাচ্ছি যাতে অন্য জেলার যারা ধনী আছেন তাদের মধ্যেও সাহায্য করার এই উৎসাহটা তৈরি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ