• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ওয়েস্ট ইন্ডিজকে ৬৪ রানে হারাল বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক।। জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ইতিহাস গড়ল বাংলাদেশ। নয় বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট জিতল টাইগাররা, ঘরের মাঠে ক্যারিবিয়দের বিপক্ষে প্রথম জয়। তাইজুল-সাকিব নৈপুণ্যে টাইগারদের জয় ৬৪ রানে। দ্বিতীয় ইনিংসে ছয় উইকেট নিয়ে ম্যাচ জয়ের নায়ক তাইজুল।

তাইজুলের বলে এমব্রিসের ক্যাচ ধরা পড়লো মুশফিকের হাতে। রিপ্লেতে ওটা ক্যাচ নয়, জানা গেলেও, ততক্ষণে হাত মিলিয়ে ফেলেছে দুইদলের খেলোয়াড়রা। পাঁচ দিনের টেস্ট সাড়ে তিন দিনে শেষ, চট্টগ্রাম টেস্ট ৬৪ রানে জয়ের তৃপ্তি বাংলাদেশের।

তবে, সকালের শুরুটা ছিলোনা প্রত্যাশমত। টার্গেটটা ২০০ উপরে নিতে গুরুদায়িত্ব নিয়ে নেমেছিলেন মুশফিক-মিরাজ। তবে, দ্বিতীয় ওভারেই মুশফিককে বোঁকা বানান গ্যাব্রিয়েল।

উইকেটে এসে অসস্বিতে ছিলেন মাহমুদুল্লাহ। এক একটি রান যেখানে মহাগুরুত্বপূর্ন, সেখানে মিরাজকে নিয়ে গড়েন মূল্যবান ৩৭ রানের পার্টনারশিপ। ১৮ রানে মিরাজ ফিরলেও, নবম উইকেটে নাইম-মাহমুদুল্লাহর আরও ১৬ রান যোগ। ৩১ রানে মাহমুদুল্লাহর আত্মাহুতির কিছু পরেই ১২৫য়ে শেষ টাইগারদের ইনিংস। উইন্ডিজদের লক্ষ্য ২০৪ রান।

দুই প্রান্তেই স্পিন অ্যাটাক, সাকিব শুরু করলেন ঘুর্নি জাদু। পাওয়েল আর শাই হোপ, আশা ভেঙেছে উইন্ডিজের। তাইজুলের ফ্লাইটে পরাস্থ ব্রাথওয়েট-চেজ। লাঞ্চের আগে খেলা হলো ৫ ওভার ৫ বল। তাতে ১১ রানে ৪ উইকেট নেই ক্যারিবিয়দের। ম্যাচের লাগামটা ভালোভাবেই ধরেছে বাংলাদেশ।

লাঞ্চের পর হেটমায়ের এমব্রিসের কাউন্টার এ্যাটাক। চার-ছয়ে দ্রুত রান তোলার চেষ্টায় সফরকারীরা। কপালে চিন্তার ভাজ ওঠার আগেই হেটমায়েরকে ফেরালেন মিরাজ। ডওরিচ-বিশু আর রোচকে তুলে নিয়ে ৫ উইকেট পূর্ন তাইজুলের।

৭৫ রানে ৮ উইকেট হারিয়ে ফেলা উইন্ডিজ, নবম উইকেটে এমব্রিস-ওয়ারিকানের ব্যাটে লড়াই চালিয়েছে। ৬৩ রানের জুটিতে নাটকীয় কিছুর আভাসও মিলছিলো। তবে, ওয়ারিকানকে ৪১ রানে ফিরিয়ে স্বস্থি দিয়েছেন মিরাজ। জয়ের অপেক্ষাটা এরপর আর দীর্ঘ হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ