• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

মিশন শুরু করলো ঢাকা ডায়নামাইটস

আমিরুল লতিফ, ঢাকা।।  জয় দিতে শিরোপা পূণরুদ্ধারের মিশন শুরু করলো ঢাকা ডায়নামাইটস। রাজশাহী কিংসকে ৮৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে সাবেক চ্যাম্পিয়নরা। ১৯০ রানের টার্গেটে ১০৬ রানে থামে রাজশাহীর ইনিংস। ৭৮ রানের ঝড়ো ইনিংসে ম্যাচসেরা হয়েছেন হাজরাতউল্লাহ জাজাই।

মেহেদী হাসান মিরাজ একটু আফসোস করতেই পারেন তার সিদ্ধান্ত নিয়ে। আগের লো স্কোরিং ম্যাচের পর একই উইকেট এরকম ব্যাটিং উইকেট হয়ে উঠবে কে জানতো।..

টস হেরে ব্যাটিংয়ে নামা ঢাকা ডায়নামাইটসের দুই ওপেনার হাজরাতউল্লাহ জাজাই আর সুনীল নারিন মিলে রীতিমতো তান্ডব চালালেন বোলারদের ওপর। দলের সংগ্রহ ১০০ হলো ঠিক ৯ ওভারে।…

বিপিএলের প্রথম দিনেই সমালোচনার মধ্যে আয়োজকরা। ডিআরএস সিস্টেম থাকলেও তাতে নেই স্নিকোমিটার, আলট্রাএজ। অথচ স্পাইডার ক্যাম এনে উন্নত প্রযুক্তির দাবী করেছিল বিপিএল কমিটি। (৭.২)

রাজশাহীর প্রথম ব্রেক থ্রু এনে দেন হাফিজ। ৩৮ রান করা নারিন ফেরেন লং অনে সৌম্যের হাতে ক্যাচ দিয়ে। জাজাইকে ৭৮ রানে ফেরান অধিনায়ক মিরাজ।

জাজাই ফেরার পর ঢাকা ইনিংসে রাশ টানেন আরাফাত সানি। ১২ রানে ৩ উইকেট হারায় ঢাকা। সাকিব ২, পোলার্ড ৩ আর সোহান ফেরেন ১ রানে। পরে আন্দ্রে রাসেল আর শুভাগত হোমের ঝড়ো ইনিংসে ৫ উইকেটে ১৮৯ রান তোলে ডায়নামাইটস।

জবাবে, ঝড়ো শুরু করলেও রাজশাহীর প্রয়োজন মাফিক হয়নি। মুমিনুলকে ফেরান সাকিব, সৌম্য ফেরেন রাসেলের বলে। ৫৬ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকেছে মেহেদী হাসান মিরাজের দল। আশা জাগিয়েও ২৯ রানে রুবেলের শিকার মোহাম্মদ হাফিজ।

রাজশাহী কিংসের আর কেউ দাঁড়াতে পারেনি। শেষ উইকেটে আরাফাত সানির ১৯ আর মুস্তাফিজের ১১ রান দর্শকদের আনন্দ দিয়েছে মাত্র। রুবেলের শিকার ৩ উইকেট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ