• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হামলার নির্দেশ দেন অধ্যক্ষ সিরাজ উদ দৌলা: পিবিআই

সিসি নিউজ, ১৩ এপ্রিল।। অধ্যক্ষ সিরাজ উদ দৌলার নির্দেশেই মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির ওপর হামলা চালানো হয় বলে পিবিআই-এর কাছে স্বীকার করেছে আসামিরা। হত্যাকাণ্ডে এখন পর্যন্ত ১৩ জনের সম্পৃক্ততা পাওয়া গেছে যার মধ্যে ৫ জন সরাসরি জড়িত। এখন পর্যন্ত মামলার ৭ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডের সবশেষ অবস্থা জানাতে শনিবার দুপুরে সংবাদ সম্মেলন করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই। জানানো হয়, হত্যাকাণ্ডের পিছনের ঘটনা।
পুলিশ জানায়, নুর উদ্দিনসহ গ্রেপ্তার অন্যান্য আসামিরা চার এপ্রিল কারাগারে সিরাজ উদ দৌলার সঙ্গে দেখা করে হামলার নির্দেশ নিয়ে আসেন। পরদিন সকালে মাদ্রাসার হোস্টেলে তারা পরিকল্পনা সাজায়। সেখানেই নুসরাতের শরীরে আগুন দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আলেম সমাজকে অসম্মানিত এবং প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান‌ই নুসরাতের ওপর হামলা কারণ বলে জানায় পিবিআই।
নুসরাত হত্যা মামলায় এজাহারভুক্ত ৮ আসামির মধ্যে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে আরো ছয় আসামির সম্পৃক্ততা পেয়েছে পিবিআই। তাদের গ্রেপ্তারে জোর অভিযান চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ