• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরেই বিয়ের পিঁড়িতে লিটন দাস

সিসি নিউজ, ১৯ এপ্রিল।। কিছুদিন আগেই বাংলাদেশ দলের তিন ক্রিকেটার বসেছেন বিয়ের পিঁড়িতে। তারা হলেন-  মোস্তাফিজুর রহমান, মেহেদী মিরাজ, ও সাব্বির রহমান। নতুন খবর হলো আংটি বদল করেছেন লিটন দাসও।

১৭ এপ্রিল নিজ দেশের বাড়ি দিনাজপুরে লিটনের আশীর্বাদ হয়েছে। ছেলেপক্ষ কনেপক্ষের বাড়িতে গিয়ে আংটি পরিয়ে হিন্দুরীতি অনুযায়ী আশীর্বাদের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে। পাত্রীর নাম দেবশ্রী বিশ্বাস সঞ্চিতা। পাত্রির বাড়িও দিনাজপুরেই।
সঞ্চিতা বর্তমানে  শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এমবিএ করছেন। বিশ্বকাপের পর খুব সম্ভাবত ২৮ জুলাই বিয়ের পিঁড়িতে বসবেন বলে জানিয়েছে তার পরিবার।
টাইগারদের বিশ্বকাপ স্কোয়াডে দলে জায়গা পেয়েছেন ওপেনার লিটন কুমার দাস। বর্তমানে ডিপিএলে মোহামেডানের হয়ে খেললেও গতকাল টসের পর খেলোয়াড় তালিকায় দেখা যায় লিটনের নাম নেই। পরবর্তী বিষয়টি দৃষ্টিগোচর হলে খোঁজ নিয়ে জানা যায়, আশীর্বাদের কারণে দেশের বাড়ি দিনাজপুরে গেছেন লিটন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ