• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

মাদকাসক্ত ছেলের হাতে মা ও নানি খুন

ঝিনাইদহ, ২৬ এপ্রিল।। ঝিনাইদহের মহেশপুরে ইমরান হোসেন নামে এক মাদকাসক্ত যুবক মা ও নানিকে কুপিয়ে হত্যা করেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার পৌর এলাকার নওদা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঝিনাইদহ মহেশপুর উপজেলার নওদা গ্রামের মৃত নুর মহম্মদের স্ত্রী শামছুন নাহার (৮০) ও তার মেয়ে মর্জিনা খাতুন (৪৫)। মর্জিনা খাতুন মহেশপুর বালিকা বিদ্যালয়ের ল্যাব অ্যাসিসটেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

প্রায় ২০ বছর আগে মায়ের সঙ্গে বাবার বিবাহ বিচ্ছেদের পর ইমরান হোসেন মায়ের সঙ্গে মহেশপুরের নওদা গ্রামে নানা নুর মোহম্মদের বাড়িতে থাকতো। ইমরান হোসেন ঝিনাইদহ জেলা শহরের হামদহ এলাকার এনায়েত উল্লাহর ছেলে।

মহেশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম জানান, ইমরান হোসেন মানসিকভাবে ভারসাম্যহীন ছিল। প্রায়ই সে মা মর্জিনা খাতুন ও নানি শাসুন্নাহারকে মারধর করতো। এরই ধারাবাহিকতায় রাতে হয়তো ওষুধ খাওয়ানো নিয়ে মা ও নানির সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে সে ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে জখম করে বাড়ি থেকে পালিয়ে যায়।

যশোর কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) শারমিন জানান, শুক্রবার ভোর সোয়া ৪টার দিকে রক্তাক্ত অবস্থায় মা-মেয়েকে যশোর জেনারেল হাসপাতালে আনা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ