• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডোমারে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

সিসি নিউজ, ৩ মে ।। নীলফামারীর ডোমারে ধর্ষণ মামলার পলাতক আসামি ফরহাদ হোসেন লাবুকে (২১) রাজশাহী থেকে আটক করেছে ডোমার থানা পুলিশ। গত মঙ্গলবার ডোমার থানার এসআই আব্দুল লতিফের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান চালিয়ে রাজশাহী মহানগরের রাজপাড়া থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। ফরহাদ হোসেন উপজেলার গোমনাতি ইউনিয়নের পুর্ব আমবাড়ী ডাঙ্গাপাড়া গ্রামের মোজাফ্ফর আলীর ছেলে।

থানা সূত্রে জানা যায়, বখাটে ফরহাদ হোসেন লাবু প্রতিবেশী এক দিনমুজুরের অষ্টম শ্রেণীর ছাত্রীকে ভালবাসার ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধীকবার ধর্ষণ করে। এরই ধারাবাহিকতায় এক পর্যায়ে ছাত্রীটি অন্তঃসত্ত্বা হয়ে পরে। বিষয়টি জানাজানি হলে লাবু সর্ম্পকের বিষয়টি অস্বীকার করে। এরই মধ্যে ছাত্রীটি একটি কন্যা সন্তানের জন্ম দেয়। এ নিয়ে একাধীকবার মিমাংসায় ব্যর্থ হয়ে গত ১৬/১০/১৮ইং তারিখে ওই ছাত্রীর মা বাদী হয়ে নারী শিশু নির্যাতন দমন আইনে জেলা আদালতে ধর্ষণ মামলা নং-০৯ দায়ের করে।

ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজার রহমান জানান, লাবু দীর্ঘ ৬ মাস যাবত পলাতক ছিল গোপন সংবাদেও ভিত্তিতে খবর পেয়ে এসআই আবুল লতিফের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স কৌশলে রাজশাহী থেকে তাকে গ্রেফতার করেছে।গতকাল বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয় এবং তাদের ডিএনএ পরীক্ষার জন্য আদালতে আবেদন করা হয়েছে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ