• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুর বিমানবন্দর থেকে স্বপ্ননীল’র চেয়ারম‌্যান গ্রেফতার

সিসি নিউজ, ৮ মে ।। টার্কি মুরগী পালন করলে তিন মাসের মধ্যে আকর্ষণীয় লাভ দেওয়ার প্রলোভন দিয়ে ক্ষুদ্র উদ্যোক্তাদের কাছ থেকে প্রায় ১০ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ মিলেছে একটি চক্রের বিরুদ্ধে।

প্রতারণার এমন অভিযোগে ঠাকুরগাঁওয়ে স্বপ্ননীল এগ্রো সার্ভিসেস লিমিটেড কোম্পানির চেয়ারম্যানসহ তিনজনকে আটক করেছে ঠাকুরগাঁও ডিবি পুলিশ। সোমবার সন্ধ‌্যায় সৈয়দপুর বিমানবন্দর থেকে তাদের আটক করা হয় বলে জানান ডিবি পুলিশের ওসি রফিকুল ইসলাম।

আটককৃতরা হলেন, ওই কোম্পানির চেয়ারম্যান সালমান ওরফে সানি (৩২), তার স্ত্রী রওশন আরা (২৮) ও ভাতিজা আবু সালেম রাসেল (২৩)।

ডিবি ওসি জানান, আটককৃত সানি ঠাকুরগাঁও দিনাজপুর ও পঞ্চগড় জেলার সাধারণ মানুষকে টার্কি মুরগী পালনে আকর্ষণীয় লাভ দেওয়ার প্রলোভন দেখিয়ে টার্কি মুরগীর প্যাকেজ কিনতে উদ্বুদ্ধ করে। উদ্যোক্তাদের কাছে টার্কি মুরগী দিয়ে নগদ টাকা হাতিয়ে নেয় সানি। পরবর্তীতে মেয়াদ শেষে ওই সব উদ্যোক্তাদের নিকট হতে পালিত মুরগী নিয়ে কাউকে চেক আবার কাউকে সাদা কাগজে রশিদ দিয়ে কোম্পানির চেয়ারম্যান ও মহাব্যবস্থাপকসহ অন্যান্যরা গা ঢাকা দেয়।

স্বপ্ননীল কোম্পানির চেয়ারম্যান সানি সোমবার সৈয়দপুর বিমান বন্দর থেকে বিমানে ঢাকা এবং পরবর্তীতে বিদেশে পাড়ি দেওয়ার চেষ্টা চালায়। গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও ডিবির একটি ফোর্স তাকে বিমানবন্দর থেকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার স্ত্রী রওশন আরা এবং ভাতিজা আবু সালেম রাসেলকে আটক করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ