• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২২ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

রাজশাহীতে রোহিঙ্গা নারীসহ দালাল আটক

রাজশাহী, ২৮ মে ।। রাজশাহীর দুর্গাপুর উপজেলার আলীপুর এলাকা থেকে দুই রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশ। রোববার ভোরে একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তিন দালালকেও আটক করেছে পুলিশ।

আটককৃত রোহিঙ্গারা হলেন- কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পের সেলিমের স্ত্রী ফাতেমা ওরফে রোমানা (২২) এবং আরমানের স্ত্রী পারভীন ওরফে ইয়াসমিন (২৩)। আটক দালালরা হলেন দুর্গাপুর উপজেলার আলীপুর গ্রামের হেলাল চৌধুরী (৩৫), ঝিনাইদহের শৈলকূপা উপজেলার রঘুনাথপুরের আল মামুন (২৫) ও মেহেরপুরের গাংনী উপজেলার বাথানপাড়া গ্রামের সাগর আহমেদ (২৩)।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে তাদেরকে আটক করে থানা আনা হয়। তাদেরকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাদেরকে বাংলাদেশি পাসপোর্ট করে দেওয়ার জন্য রাজশাহীতে নিয়ে আসা হয়। পাসপোর্ট করার পর রাজশাহী সীমান্ত এলাকা দিয়ে তাদের বিদেশে পাচার করতো দালাল চক্রের সদস্যরা।

এলাকাবাসী সূত্রে জানা যায়, আলীপুর গ্রামের হেলাল চৌধুরীর বাড়িতে প্রায় এক মাস থেকে ওই দুই রোহিঙ্গা নারীসহ দুই যুবক হেলালের বন্ধু পরিচয় দিয়ে বসবাস করে আসছিলেন। স্থানীয়রা তাদের বিষয়ে জানতে চাইলে কর্ণপাত করতেন না বাড়ির মালিক হেলাল চৌধুরী। রোববার ভোর রাতে ওই বাড়িতে অভিযান চালায় দুর্গাপুর থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ