• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পুলিশ কনস্টেবলের ছুরিকাঘাতে শাশুড়ি নিহত

চুয়াডাঙ্গা, ৮ জুন।। চুয়াডাঙ্গায় শাশুড়িকে ছুরিকাঘাতে হত্যা করেছে সিআইডির এক কনস্টেবল। শুক্রবার রাত ২টার দিকে আলমডাঙ্গার কলেজপাড়ায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত কনস্টেবল অসীম কুমার ভট্টাচার্য পলাতক রয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী ফাল্গুনী অধিকারী, শ্যালক আনন্দ অধিকারী ও শ্বশুর সদানন্দ অধিকারী। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, সিআইডি কনস্টেবল অসীম ও ফাল্গুনি দম্পতি আলমডাঙ্গা কলেজপাড়ার ভাড়াবাড়িতে থাকতেন। পারিবারিক কলহের জেরে শুক্রবার রাতে ফাল্গুনি পাশের মহল্লা মাদরাসাপাড়ার বাবার বাড়ি যায়। পরে রাতে অসীম শ্বশুর বাড়ি গিয়ে স্ত্রীকে ছুরিকাঘাত করেন। তার চিৎকারে শ্বশুর, শাশুড়ি ও শ্যালক এগিয়ে এলে তাদেরও ছুরিকাঘাত করে অসীম। এসময় ছুরিকাঘাতে শাশুড়ি শেফালী অধিকারী ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে পুলিশ রাতেই মরদেহ উদ্ধার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ