• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২২ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

সেই ধর্ষক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে দুই মামলা

নারায়ণগঞ্জ, ৫ জুলাই ।। নারায়ণগঞ্জের ফতুল্লার বায়তুল হুদা ক্যাডেট মাদ্রাসার ১২ জন শিশু ছাত্রীকে ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগে আটক প্রধান শিক্ষক মাওলানা আল আমিনের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা হয়েছে।

তার বিরুদ্ধে নির্যাতিত শিক্ষার্থীদের পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা এবং র‌্যাবের পক্ষ থেকে পর্ণোগ্রাফি আইনে আরেকটি মামলা দায়ের করা হয়। শুক্রবার সকালে ফতুল্লা থানায় মামলা দুটি দায়ের করা হয়।

র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো: আলেপ উদ্দিন জানান, ‘গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত আল আমিন ১২ জন ছাত্রীকে ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগ স্বীকার করেছেন। একই সাথে তিনি সেইসব শিশু শিক্ষার্থীদের পর্ণোগ্রফি ভিডিও চিত্র দেখিয়ে এবং তাদের ছবি যুক্ত করে পর্ণোগ্রাফি বানিয়ে ব্ল্যাকমেইল করে আসামাজিক কাজে বাধ্য করতো বলেও জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। ’

তিনি আরো জানান, এই বারো শিক্ষার্থী ছাড়া আরো কোন শিক্ষার্থীর সাথে ওই শিক্ষক যৌনাচার করেছেন কিনা সে ব্যাপারে তাকে আরো জিজ্ঞাসাবাদ প্রয়োজন। বর্তমানে শিক্ষক আল আমিন কারাগারে রয়েছেন। আবারো জিজ্ঞাসাবাদের জন্য তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে বলেও জানান তিনি।

এর আগে বিভিন্ন শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার মাহমুদপুর এলাকার বায়তুল হুদা ক্যাডেট মাদ্রাসা থেকে এর প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক আল আমিনকে গ্রেফতার করে র‌্যাব। এসময় তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল করে এলাকার লোকজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ