• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ছাত্রীদের পর্ন ভিডিও দেখানোর অভিযোগে শিক্ষককে গণপিটুনি

টাঙ্গাইল, ৮ জুলাই ।। টাঙ্গাইলের মির্জাপুরে ছাত্রীদের পর্ন ভিডিও দেখানোর অভিযোগে এক কোচিং শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় সদরের কলেজ রোড থেকে তাকে আটক করা হয়। তার নাম পারভেজ হাসান। বাড়ি উপজেলার ভাওড়া ইউনিয়নের চামুটিয়া গ্রামে।

পুলিশ ও এলাকাবাসী জানান, আটককৃত পারভেজ হাসান উপজেলা সদরের ইউনিয়ন পাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে স্কুলছাত্রীদের প্রাইভেট পড়ান। প্রায় ১০ দিন আগে তার কাছে পড়তে আসা দুই ছাত্রীকে পর্ন ভিডিও দেখান। বিষয়টি ওই ছাত্রীরা তাদের অভিভাবকদের জানায়। সোমবার সন্ধার দিকে ছাত্রীর অভিভাবকেরা পারভেজকে সদরের কলেজ রোডে দেখতে পান। তারা পারভেজের কাছে ছাত্রীদের পর্ন ভিডিও দেখানোর কারণ জানতে চান। কিন্তু তিনি সদুত্তর না দিতে পারায় ক্ষিপ্ত হন স্থানীয়রা। পরে তারা তাকে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করেন।

মির্জাপুর থানার উপপরির্শক (এসআই) মুরাদ জাহান জানান, পারভেজের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তিনি পুলিশের হেফাজতে রয়েছে বলে উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ