• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২২ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

বিয়ের আসরে কনের বাবাকে হত্যা

ঢাকা, ১ আগষ্ট ।। রাজধানীর মগবাজারের দিলুরোড এলাকায় প্রিয়াংকা সুটিং হাউজ নামের একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানে কনের বাবা তুলা মিয়া (৪৫) ও মা ফিরোজা খাতুনকে ছুরিকাঘাত করেছে এক যুবক। এ ঘটনায় কনের বাবা মারা গেছেন। গুরুতর জখম কনের মা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় সজীব আহমেদ রকি (২৩) নামের ওই যুবককে গণপিটুনি দেয় বিয়েতে আগতরা। পরে তাকে পুলিশি হেফাজতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। রকি পুলিশকে জানান, বিয়ের কনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। প্রেমিকার বিয়ে সইতে না পেরে তিনি এমন করেছেন।

বৃহস্পতিবার দুপুরে বিজিএমইএ ভবনের পেছনের সেন্টারে এ ঘটনা ঘটে। বিয়ের কনে ছিলেন স্বপ্না আক্তার ফাতেমা নামের ১৮ বছরের এক মেয়ে। তার বাবার নাম তুলা মিয়া। মা ফিরোজা খাতুন।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হাতেগোনা কয়েকজনকে নিয়ে বিয়েটি অনুষ্ঠিত হচ্ছিল। এসময় ওই ছেলে সেন্টারে ঢুকে হট্টগোল সৃষ্টি করে। একপর্যায়ে কনের বাবা ও মাকে ছুরিকাঘাত করে। তাদের দুজনকে ইনসাফ বারাকাহ হাসপাতালে নেয়া হলে বাবা’র মৃত্যু হয়।

এ ঘটনায় স্থানীয়রা রকিকে গণপিটুনি দেয়। তাকে ঢামেকে ভর্তি রাখা হয়েছে। রকির সঙ্গে কনে স্বপ্না আক্তারের আদৌ কোনো সম্পর্ক ছিল কি না সে বিষয়ে পুলিশ এখনো নিশ্চিত নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ