• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২১ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

সৈয়দপুরে স্কুলছাত্রীকে ধর্ষনের অভিযোগে ইমাম গ্রেফতার

সিসি নিউজ, ১৪ আগষ্ট ।। নীলফামারীর সৈয়দপুরে জ্বিন তাড়ানোর চিকিৎসার আড়ালে ৮ম শ্রেনীর এক ছাত্রীকে ধর্ষন করেছে মসজিতের ইমাম সাকিব আলী (৩০)। গত রোববার রাতে ওই ইমামকে গ্রেফতার করেছে থানা পুলিশ। অভিযুক্ত সাকিব আলী সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের হুগলী পাড়া জামে মসজিতের ইমাম। সে রংপুর কোতয়ালী থানার মোসলেম উদ্দিনের পুত্র।

সূত্র মতে, হুগলী পাড়ার জয়নাল আবেদীনের কন‌্যাকে (১৪) জ্বিনের আছড় করেছে মর্মে মসজিতের ইমাম সাকিব আলীকে ঝাড়-ফুক করার জন‌্য পরিবারের লোকজন অনুরোধ করে। ইমাম দুই দফায় ওই ছাত্রীকে ঘরের বিছানায় বসিয়ে ঝাড়-ফুক করে। এ সময় পরিবারের সকল সদস‌্যকে বাড়ির বাইরে অবস্থান করতে বাধ‌্য করে ইমাম। গত রোববার (১১ আগষ্ট) ঘরের মধ‌্যে ঝাড়-ফুকের সময় মেয়েটির চিৎকারে বাড়ির লোকজন ঘরের মধ‌্যে ছুটে গিয়ে ধর্ষনের বিষয়টি জানতে পায়। এ সময় প্রতিবেশীরা ধর্ষক ইমামকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

ওই রাতেই মেয়েটির বাবা জয়নাল আবেদীন নিজে বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করে। পরদিন সোমবার (১২ আগষ্ট) ইমামকে জেলহাজতে প্রেরন করা। অপরদিকে মঙ্গলবার (১৩ আগষ্ট) মেয়েটির ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে।

সৈয়দপুর থানার ইন্সপেক্টর তদন্ত আবুল হাসনাত খান সিসি নিউজকে জানান, মেয়েটির জবাবনবন্দী রেকর্ড করা হয়েছে। অপরদিকে ইমাম সাকিব মেয়েটিকে ধর্ষনের কথা পুলিশের কাছে স্বীকার করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ