• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

গর্ভপাতের ভ্রূণ নিয়ে থানায় কলেজছাত্রী

রংপুর, ২২ আগষ্ট ।। গঙ্গাচড়ায় লম্পট প্রেমিক কর্তৃক প্রেমিকার গর্ভপাত ঘটানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই প্রেমিকা তার পরিবারের লোকজনকে সাথে নিয়ে গর্ভপাতকৃত ৬ মাসের সন্তান ব্যাগে ভরে প্রেমিকের বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য থানায় নিয়ে আসে।

বুধবার লম্পট জনি ও তার বন্ধু শিমুলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানায়, উপজেলার বড়বিল ইউনিয়নের লাঙ্গলেরহাট ঘাঘটটারী এলাকার আব্দুল খালেকের মেয়ে ও ধনতোলা আর ইউ স্কুল এন্ড কলেজের আইএ প্রথম বর্ষের ছাত্রীর সাথে ঘাঘটটারী ভাংনী এলাকার বিশাদুর আইএ পাস ছেলে জনির সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তাদের সম্পর্ক গভীর হলে জনি প্রেমিকাকে বিয়ের প্রলোভন দেখিয়ে গোপনে একাধিক বার ধর্ষণ করে। ফলে প্রেমিকা গর্ভবতী হয়ে পড়ে। নিরুপায় হয়ে প্রেমিকা প্রেমিক জনিকে বিষয়টি জানিয়ে বিয়ের জন্য চাপ দেয়। কিন্তু প্রেমিক জনি বিভিন্নভাবে টালবাহনা করে সময় অতিবাহিত করে আসে।

ভুক্তভোগী প্রেমিকা জানায়, জনি আমাকে বিয়ের কথা বলে শারীরিক সম্পর্ক গড়ে তুলে। আমার গর্ভে সন্তান এলে জনিকে বিষয়টি জানাই। জনি গর্ভের সন্তান নষ্ট করে বিয়ে কথা বললে আমি তার কথায় রাজি না হয়ে বিয়ের জন্য চাপ দেই। এভাবে জনি বিয়ে করার টালবাহনায় আমার গর্ভের সন্তানের বয়স ৪ মাস হলে জনি হঠাৎ ঢাকায় পালিয়ে যায়। ঢাকায় মোবাইলে জনির সাথে যোগাযোগ করলে সে আজকাল করে ২ মাসেরও বেশি সময় পার করে এবং আমার গর্ভের সন্তানের বয়সও ৬ মাস পার হয়। গত সোমবার বিকালে রংপুর শহরের ক্লিনিকে কর্মরত জনির বন্ধু শিমুল আমার কাছে এসে জনির সাথে বিয়ের কথা বলে আমাকে শহরে নিয়ে যায়। সেখানে শিমুল তার কর্মরত ক্লিনিকে বসায় রাখে এবং বলে জনি ঢাকা থেকে রওনা দিয়েছে তোমাকে এখানে অপেক্ষা করতে বলেছে। আমি তার কথায় বিশ্বাস করে অপেক্ষা করতে থাকি। অপেক্ষার এক পর্যায়ে শিমুল জনির কথামত সুকৌশলে খাবারের সাথে ওষুধ খাওয়ালে আমি ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে (মঙ্গলবার) আমার গর্ভপাত হয়ে ৬ মাসেরও বেশি বয়সের সন্তান নষ্ট হয়ে যায়। আমি উপায় না পেয়ে ওই নষ্ট সন্তানকে কৌশলে ব্যাগে ভরে বাড়িতে নিয়ে আসি। পরিবারের লোকজনকে অবগত করে বুধবার থানায় আসি লম্পট জনি ও তার বন্ধু শিমুলের বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য।

ওসি মশিউর রহমান বলেন, এ ব্যাপারে একটি মামলা হয়েছে। দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ