• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন |

জয়পুরহাটে প্রথম শ্রেনির ছাত্রীকে পালাক্রমে ধর্ষন: আটক-২

জয়পুরহাট, ৬ সেপ্টেম্বর: জয়পুরহাট সদর উপজেলার চকশ্যাম গ্রামে ৮ বছর বয়সী প্রথম শ্রেনির ছাত্রীকে তার চাচাত ভাইসহ অপর আরো একজন কিশোর পালাক্রমে ধর্ষন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে বৃহষ্পতিবার রাত ৮ টার দিকে ধর্ষিতার চাচাত ভাইসহ দুই কিশোরকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলো- ধর্ষিতার চাচাত ভাই ও একই গ্রামের মঞ্জিল হোসেনের ১৬ বছর বয়সী ছেলে তারেক হোসেন ও নওগাঁর ধামুইরহাট উপজেলার মিঠুন হোসেনের ১২/১৩ বছর বয়সী ছেলে মারুফ হোসেন। মারুফ একই গ্রামে তার নানার বাড়িতে থেকে লেখাপড়া করে।
জয়পুরহাট সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রায়হান হোসেন ধর্ষিতার পারিবারিক সূত্রের উদ্ধৃতি দিয়ে জানান, বৃহষ্পতিবার বিকেলে তারেক ও মারুফ মাছ ধরার কথা বলে ৮ বছরের ওই শিশু কন্যাকে নিয়ে পাশর্^বর্তী ছোট যমুনা নদীতে নিয়ে যায়। পরে নির্জন নদী তীরে তারেক ও মারুফ মেয়েটিকে পালাক্রমে ধর্ষন করে পালিয়ে যায়।
রক্তক্ষরনরত অবস্থায় অসুস্থ শিশুটি বাড়ি গিয়ে তার মা বাবাকে সব কিছু জানিয়ে দেয়। রাতে ধর্ষিতা শিশুটির বাবা তার মেয়েকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করার পর থানায় এসে অভিযোগ দিলে পুলিশ তারেক ও মারুফকে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ