• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

সৈয়দপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়রের স্ত্রীকে হত্যার চেষ্টা

সিসি নিউজ, ১৩ সেপ্টেম্বর।। নীলফামারীর সৈয়দপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র, আওয়ামী লীগ নেতা হিটলার চৌধুরী ভলুর স্ত্রী সুরভী ইসলাম পপিকে (৩৫) জবাই করে হত্যার চেষ্টা করা হয়েছে।

আজ শুক্রবার ভোর রাতে (আনুমানিক ২টা ৩০ মিনিট) শহরের গোলাহাটস্থ  বাসভবনে ওই ঘটনা ঘটে। তাকে আশংকাজনক অবস্থায় প্রথমে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে এবং পরে অবস্থার আরো অবনতি হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী পপির ছোট মেয়ে তাসফিয়া লাবিবা চৌধুরী অদ্রি (৭) জানায়, আমার মায়ের চিৎকারে ঘুম ভেঙ্গে গেলে আমি দেখি আমাদের মহল্লার জীবন (২১) ও রাজা (১৭) চাকু দিয়ে মায়ের গলা কাটছে। তখন আমিও চিৎকার করিলে তারা পালিয়ে যায়। অদ্রি সংবাদকর্মীদের কাছে এ কথা বলেই কাঁদতে থাকে।

জীবন ওই এলাকার মোঃ মুন্না এবং রাজা একই এলাকার মৃত সাগিরের পুত্র।

এ ব‌্যাপারে সৈয়দপুর থানার ওসি (তদন্ত) আবুল হাসনাত ফিরোজ সিসি নিউজকে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে এবং বিষয়টি খতিয়ে দেখছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ