• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

ঘুষসহ পাসপোর্টের অফিস সহকারী আটক

ঠাকুরগাঁও, ১৪ অক্টোবর।। ঘুষের তিন হাজার টাকাসহ পাসপোর্ট অফিসের অফিস সহায়ক মো. আতিকুল ইসলামকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। হজ পালন করতে যাবেন এমন একজন প্রধান শিক্ষকের কাছ থেকে ঘুষ নিচ্ছিলেন তিনি।

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে দিনাজপুরের সমন্বিত জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম ঘুষসহ তাকে হাতে-নাতে আটক করে। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক জানায়, ঠাকুরগাঁওয়ের স্থানীয় একটি বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হজ পালনের উদ্দেশ্যে একটি পাসপোর্ট করতে নির্ধারিত ফরম পূরণ করে নির্ধারিত ফি, জাতীয় পরিচয়পত্রসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ সংশ্লিষ্ট অফিসে জমা দেন। জমা দেয়ার পরই অফিস সহায়ক মো. আতিকুল ইসলাম ঘুষ দাবি করেন।

বিষয়টি দুদককে অবহিত করলে সংস্থাটির সহকারী পরিচালক মো. আহসানুল কবীর পলাশের নেতৃত্বে সাত সদস্যের একটি টিম ফাঁদ অভিযান পরিচালনা করেন। বেলা ১২টায় ঘুষ গ্রহণকালে মো. আতিকুল ইসলামকে হাতে-নাতে আটক করে। এ সময় মো. আতিকুল ইসলামের দেহ তল্লাশি করে আরো ১৮ হাজার টাকা পাওয়া যায়। এ বিষয়ে দুদক দিনাজপুরের উপসহকারী পরিচালক মো. সাইদুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ