• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ইয়াবাসহ রংপুর মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল গ্রেফতার

সিসি নিউজ, ২৫ অক্টোবর।। রংপুর সদর উপজেলার পালিচড়া থেকে তিন শতাধিক ইয়াবা ট্যাবলেটসহ রংপুর মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল সাদ্দামসহ তার সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।এ সময় মাদক পরিবহনে একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

সাদ্দাম বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে। তার সহযোগী মিলন একই গ্রামের আবেদ আলীর ছেলে। সাদ্দাম রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) পুলিশ লাইনের ক্যান্টিন দেখা শোনার দায়িত্বে আছেন।

রংপুর সদর কোতয়ালী থানার এসআই আতাউল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে সদর উপজেলার সদ্যপুস্করিনী ইউনিয়নের পালিচড়া হাট থেকে ৩৭০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ পুলিশ কনস্টেবল সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয়। এ সময় তার ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ ও এক সহযোগীকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, পুলিশ কনস্টেবল সাদ্দাম দীর্ঘদিন ধরে তার সহযোগীদের নিয়ে বিভিন্ন ধরনের মাদক ব্যবসা করে আসছিলেন। এছাড়াও তাদের বিরুদ্ধে মাদক ব্যবসায়ীদের জিম্মি করে টাকা আদায়েরও অভিযোগ আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ