• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে কিশোরীকে গণধর্ষণ, গ্রেফতার ৩

ঠাকুরগাঁও, ২৮ অক্টোবর।। জেলার সদর উপজেলায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৭ অক্টেবর) দিনভর ঠাকুরগাঁও শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- রিয়াজুল ইসলাম রিয়াদ (২০), ফয়সাল আমিন (২১) ও সবুজ ইসলাম (২১)।

গ্রেপ্তারকৃত রিয়াজুল ইসলাম দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শাহবাহান ডাবরা এলাকার আব্দুল জব্বারের ছেলে, তার বন্ধু সবুজ ইসলাম ঠাকুরগাঁও শহরের আদর্শ কোলনি মুন্সিপাড়ার বদিউজ্জামানের ছেলে এবং ফয়সাল আমিন সেনুয়াপাড়ার লুৎফর রহমানের ছেলে।

জানা গেছে, গত বুধবার সকালে সদর উপজেলা রওশনপুর এলাকা থেকে ওই কিশোরীকে রিয়াজুলসহ তার কয়েকজন বন্ধু মুখ চেপে শ্রীকৃষ্টপুর আদিবাসী গ্রামে নির্জন আখক্ষেতে নিয়ে পাললাক্রমে ধর্ষণ করে। এরপর ওই দিন আবারো রিয়াজুল মেয়েটিকে অটোরিকশায় করে শহরের বিসিক মোড় দুরামারি এলাকার একটি ছাত্রাবাসে নিয়ে পূনরায় ধর্ষণ করে। এ সময় আশপাশের লোকজন ওই কিশোরীর চিৎকার শুনতে পায় এবং তাকে উদ্ধার করে।

এ ঘটনায় ওই কিশোরী শুক্রবার রাতে তার বাবাসহ সদর থানায় এসে নিজেই বাদী হয়ে চারজনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। পরে পুলিশ মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করে এবং মামলার বিবরণ মোতাবেক গোপন তথ্যের ভিত্তিতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে।

পুলিশ সুপার মনিরুজ্জামান জানান, এটি অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। ঘটনার পর পুলিশ ক্ষতিগ্রস্ত কিশোরীকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ