• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে যুবককে পিটিয়ে হত্যা

সিসি নিউজ, ৭ নভেম্বর।। বাইসাইকেল চুরির ঘটনাকে কেন্দ্র করে নীলফামারীর সৈয়দপুর মোহাম্মদ সোহেল নামে এক শ্রমিককে পিটিয়ে হত্যা করেছে একদল যুবক। নিহত সোহেল সৈয়দপুর বিসিক শিল্পনগরীর পারভেজ তারকাটা ফ্যাক্টরীর শ্রমিক এবং সৈয়দপুর শহরের পুরাতন বাবুপাড়ার রং মিস্ত্রি সাইদুর রহমানের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাতে সোহেলের বাইসাইকেল চুরি যায় তার নিজ বাসা থেকে। এ সময় সাইকেল খুঁজতে গিয়ে শহরের মিস্ত্রি পাড়ার জনৈক বখাটে যুবকের কাছে সাইকেলটি দেখতে পায়। আর এ নিয়ে তাদের সাথে বাইসাইকেল নিয়ে বাকবিতন্ডা হয়। সে সময় ওই বখাটের প্রায় ১০/১২ জন বন্ধু একত্রিত হয়ে সাইকেল মালিক সোহেলকে এলোপাতাড়ি মারধর করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন প্রথমে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে এবং পরে রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকালে সোহেল মারা যায়।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) অশোক কুমার পাল জানান, নিহতের বাবা নিজে বাদী হয়ে একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ