• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন |

নীলফামারীতে ব্র্যাক কর্মী খুন

সিসি নিউজ, ২৬ নভেম্বর।। দূর্বৃত্ত্বদের হাতে নীলফামারী সদর উপজেলার কাজিরহাট বাজারে মহিদুল ইসলাম (৫০) নামে ব্র্যাকের এক কর্মী খুন হয়েছে। আজ মঙ্গলবার রাতে নীলফামারী থানা পুলিশ ব্র্যাককর্মীর ভাড়াটিয়া বাসার তালাবদ্ধ একটি কক্ষ থেকে লাশ উদ্ধার করে।
জানা যায়, বিকেলে মাঠকর্মীর কক্ষের সাথে সোহাগ ট্রেডার্সে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। চোরেরা ওই দোকানের ক্যাশ ভেঙ্গে নগদ ৬ লাখ টাকা নিয়ে যায়। ওই দোকানের পেছন দরজা দিয়ে এ চুরির ঘটনাটি ঘটে। নিহত মাঠকর্মীর কক্ষটির দরজা ও দোকানের পেছনের দরজাটি পাশাপাশি।
পুলিশ জানায়, দূর্বৃত্ত্বরা বিকেলের কোন এক সময় ব্র্যাককর্মীকে খুন করে কক্ষের তালাবদ্ধ করে পালিয়ে যায়। লাশের মুখ গামছা দিয়ে বাঁধা এবং মাথার পেছনের অংশ লোহার রড দিয়ে থেতলানো ছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে পুলিশ ধারণা করছে।
নিহত মহিদুল ইসলাম ব্র্যাকের কাজীরহাট শাখার মাঠ কর্মী। সে নওগাঁ জেলার মান্দা উপজেলার বিপুর গ্রামের আব্দুল গনির পুত্র।
নীলফামারী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এবিএম আতিকুর রহমান জানান, টাকা চুরির সাথে এ খুনের সম্পৃক্ততা থাকতে পারে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। অপরদিকে, খুনের সাথে জড়িতদের গ্রেফতারে জোর চেষ্টা চলছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ