• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

রংপুরে দুই সন্তানসহ অন্তঃসত্ত্বা নারীর মরদেহ উদ্ধার

সিসি নিউজ, ৮ ডিসেম্বর ।। রংপুরের বাহারকাছনা এলাকার একটি বাড়ি থেকে দুই সন্তানসহ অন্তঃসত্ত্বা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহত নারীর স্বামীকে আটক করা হয়েছে।

আজ রবিবার দুপুর ১২টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) কাজী মোত্তাকি ইবনু মিনান।

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিন বছরের ছেলে ও এক বছরের মেয়েসহ অন্তঃসত্ত্বা স্ত্রী রত্নাকে শ্বাসরোধ করে হত্যা করে নিজেও (আব্দুর রাজ্জাক) আত্মহত্যার চেষ্টা করেন। পারিবারিক কলহের জেরে এটা হতে পারে। তবে, আমাদের ধারণা আব্দুর রাজ্জাক মাদকাসক্ত। তাকে আটক করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ