• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

প্রবাসীর স্ত্রী ও ছেলেকে ছুরিকাঘাতে হত্যা

মানিকগঞ্জ, ৯ জানুয়ারী।। জেলার সাটুরিয়া উপজেলার সদর এলাকার কাউন্নাড়া এলাকায় সৌদি প্রবাসীর স্ত্রী পারভিন আক্তার (২৫) ও ছেলে নূর মোহাম্মাদ (৬) খুন হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে উপজেলার উত্তর কাউন্নারা গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৮ জানুয়ারি) দিবাগত রাতের কোনো এক সময় ছুরিকাঘাত করে তাদের হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।

সাটুরিয়া থানার ওসি মতিয়ার রহমান জানান, রাতের কোনো এক সময় নিজ ঘরে পারভিন ও নূর মোহাম্মদকে খুন করা হয়েছে। সকালে নিহতদের মরদেহ দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।

সাটুরিয়া থানার ওসি তদন্ত আবুল কালাম জানান, নিহত মা ও ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাকে নিপীড়নের পর হত্যা করা হয়েছে। এছাড়া এ ঘটনা দেখে ফেলায় তার ছেলেকেও খুন করেন দুর্বৃত্তরা।

এ হত্যাকাণ্ডে জড়িত কারা তা এখনি স্পষ্ট নয়; এ ব্যাপারে অনুসন্ধানের পর বিস্তারিত জানা যাবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ