• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন |

সৈয়দপুরে নব বিবাহিত যুবকের পুরুষাঙ্গ কর্তন (ভিডিও)

সিসি নিউজ, ২৩ জানুয়ারী।। নীলফামারীর সৈয়দপুরে অজ্ঞান অবস্থায় নুর আলম সবুজ নামে নব বিবাহিত যুবককে উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত পৌনে একটার দিকে তার নিজ বাড়ি থেকে প্রায় ৫শ গজ দূরে নির্জন স্থান থেকে উদ্ধার করে। দূর্বৃত্তরা তার পুরুষাঙ্গের উপরি অংশ কেটে নিয়েছে।
পরে আশঙ্কাজনক অবস্থায় সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক ডা. এস এম রবিউল ইসলাম উপস্থিত পুলিশ ও স্বজনদের জানান, যুবকের পুরুষাঙ্গ কর্তন রয়েছে। প্রচুর রক্ষক্ষরণ হওয়ায় রোগির অবস্থা আশঙ্কাজনক। তিনি তাৎক্ষনিক উন্নত চিকিৎসার জন্য রোগিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
নুর আলম সবুজ সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ পশ্চিমপাড়ার মোহাম্মদ আলীর একমাত্র পুত্র এবং ময়মনসিংহ ক্যাডেট কলেজের জুনিয়র কেয়ারটেকার।
মঙ্গলবার রাতে ওই যুবক একই ইউনিয়নের আইসঢাল গ্রামের সংরক্ষিত মহিলা সদস্যা সেলিনা আক্তারের কলেজ পড়ুয়া মেয়ে রিজভী আক্তারকে সাড়ে ১৮ লাখ টাকা দেনমোহরে বিয়ে করে। এ বিয়েতে তার পরিবারের সম্মতি ছিল না। বিয়ের ২৪ ঘন্টার মধ্যে এ ঘটনায় নারীঘটিত কোন কারণ রয়েছে বলে ধারনা করছে সবুজের পরিবার।
এ ঘটনায় থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানান সবুজের ফুফাতো ভাই ফয়েজ আহমেদ। তবে রাত ৪টা পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ তৎপর রয়েছে বলে জানান সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান।

ভিডিও দেখতে ক্লিক করুন:


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ