• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

নীলফামারীতে পঞ্চম শ্রেণীর ছাত্রী ধর্ষনের অভিযোগ

নীলফামারী, ১২ ফেব্রুয়ারি॥ নীলফামারী জেলা সদরের পঞ্চপুকুর ইউনিয়নের ২নং ওয়ার্ড মিস্ত্রিপাড়া গ্রামে এক পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। প্রতিবেশি বছির উদ্দিনের ছেলে শামীম হোসেন(৩৫) ধর্ষণ করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় সোমবার(১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নীলফামারী আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে মেয়েটিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসা চলছে তার। রংপুর মেডিক্যালের ১২নং ওয়ার্ডের ৬নং শয্যায় রয়েছে মেয়েটি।
মেয়েটির বাবা গোলাম মোস্তফা জানান, সোমবার সন্ধ্যায় বাড়িতে একাই ছিলো তার মেয়ে। এ সুযোগে প্রতিবেশি বছির উদ্দিনের ছেলে শামীম হোসেন(৩৫) ধর্ষণ করে পালিয়ে যায় বলে মেয়ে তাকে জানায়।
পঞ্চপুকুর ইউনিয়নের কোরানী পাড়া এলাকায় ব্র্যাকের এডুকেশন সাপোর্ট প্রোগ্রামের আওতায় প্রোণ পরিচালিত স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী সে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছে মেয়েটির বাবা।
আধুনিক সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার অমল দে জানান, উন্নত চিকিৎসার জন্য রংপুরে স্থানান্তর করা হয় মেয়েটিকে। ধারণা করা হচ্ছে ধর্ষণের ঘটনা ঘটতে পারে।
নীলফামারী থানার ওসি মোমিনুল ইসলাম বলেন, মেয়েটির অভিভাবক রংপুরে রয়েছেন। এ ব্যাপারে মামলা করার প্রস্তুতি চলছে। তবে পুলিশের পক্ষে তদন্ত কাজ শুরু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ